1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগ: নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৭৯ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর)সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে। এর আগে,রোববার রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,গত ৮ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে ঘটনার দু’দিন পর ১০ অক্টোবর ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারীকে ১নম্বর আসামি করে ৩১জনের বিরুদ্ধে চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হাবীবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ওই মামলায় রোববার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মানিক মঞ্জিল থেকে চেয়ারম্যানকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০