1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

হোমনায় মাদ্রাসা থেকে নিখোঁজের দুই দিন পর বিলে মিললো ছাত্রের লাশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৭৩ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ২ দিন পর সজিব (১০) নামের এক ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মো. সজিব আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র ও আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে। জানা যায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) মাদ্রাসার ছাত্রাবাসে রাতে খাবার খাওয়ার পর থেকে সজিবকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। এই দুইদিন পর সোমবার মাদ্রাসার পার্শ্ববর্তী আলীপুর গ্রামের বিলের ভেসে উঠে সজিবের লাশ। বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পরে ১০টার দিকে পুলিশ বিল থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার অধ্যক্ষ ইয়াসিন হোসাইনসহ দুইজনকে থানায় আনা হয়েছে। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০