1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ায় দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টে সৃজনী সংঘ চাম্পিয়ন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৮৮ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়া জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সৃজনী সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বগুড়ার বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদার রহমান মিলন।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি খাজা আবু হায়াত হিরু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শামীম কামাল শামীম, এমাদুল হক রত্ন, শফিকুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম স্বপন, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা আলেয়া, আতিকুর রহমান আতিক, এডোনিস তালুকদার বাবু, ক্রীড়াবিদ গোপাল তেলাওয়ারী প্রমুখ।

বগুড়া জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় নূরানী ফুটবল একাডেমী বনাম সৃজনী সংঘ অংশগ্রহন করে। খেলায় নূরানী ফুটবল একাডেমীকে ৩-০ গোলে পরাজিত করে সৃজনী সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০