1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪০৩ বার দেখা হয়েছে
  • আনিসুর রহমান খান

আলোচনা সভা ও আনন্দ র‌্যালির মাধ্যমে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে
দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগ।
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগ। বৃহস্পতিবার বেলা ১১টায় দাউদকান্দি টোল প্লাজা থেকে একটি র‌্যালী বের করেন সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল ঘুরে উত্তর জেলা শ্রমিকলীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগ সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধন অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন।
তিনি বলেন, আওয়ামীলীগের ভাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগ দেশের শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ সামাজিক,রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ২০৪১ সালের মধ্যে একটি অসাম্প্রদায়িক, জনকল্যাণমুখী ও ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচিসহ যথাযথভাবে বাস্তবায়নে মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়ার নেতৃত্বে দাউদকান্দি শ্রমিকলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০