1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৭৩ বার দেখা হয়েছে
  • নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় পিকাপভ্যানের চালক ও সহকারীসহ এক মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুরে এবং শিবপুরের সৃষ্টিগড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রাণ-আরএফএল কোম্পানীর অলটাইম ব্রেড বহকনারী একটি পিকাপভ্যান নরসিংদী থেকে ভৈরব যাচ্ছিল। বেলাব উপজেলার নারায়ণপুর পৌছালে দ্রুতগতিতে চলা সামনের একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকাপের চালক সুমন মিয়া এবং সহকারী কামরুল ইসলাম নিহত হয়। প্রাথমিকভাবে তাদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

অপরদিকে সকাল ১০ টায় সিলেটের সুনামগঞ্জ ভ্রমন শেষে ফেরার পথে শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে পৌছলে পেছন থেকে এনা পরবিহনের যাত্রীবাহি বাসের ধাক্কায় খাদেমুল ইসলাম (৩০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত খাদেমুল ইসলাম ঢাকার পল্লবী থানার কালসী এলাকার বাসিন্দা।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক সফর উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মিনি কাভার্ডভ্যানটি দ্রুত গতিতে গিয়ে সামনের ট্রাককে ধাক্কা দিলে এই দুর্টনা ঘটে। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হলেও সামনের ট্রাকটি পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০