1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ল্যাব টেকনোলজিস্ট ছাড়া পরীক্ষা-নিরীক্ষা,ডায়াগনস্ট্রিক সেন্টার বন্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩৮৩ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে সেবারহাট মেডিকেল সেন্টার নামে একটি ডায়াগনস্ট্রিক সেন্টার বন্ধ ঘোষণা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার(১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো.মহিবুস সালাম খান। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো.মহিবুস সালাম খান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে সেবারহাট মেডিকেল সেন্টার। এমন সংবাদের ভিত্তিতে জেলা সিভিল সার্জনের দিকনির্দেশনায় গতকাল সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে প্রতিষ্ঠানটিতে কোনো ল্যাব টেকনোলজিস্ট পাওয়া যায়নি। তারা ল্যাব টেকনোলজিস্ট ছাড়া পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছে এবং রির্পোট প্রদান করছে। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক প্রতিষ্ঠানটি সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলে এমওডিসি ডা: কামাল হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মো. রুকনুজ্জামান, স্বাস্থ্য সহকারি মিন্টু লাল নাথ,সিএইচসিপি আবদুল্লাহ আল মামুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০