1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

কুমিল্লায় ১২৪ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪০২ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ১২৪ কেজি গাঁজাসহ একটি পিকআপভ্যান আটক করেছে থানা পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারের পূর্বপাশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল মতিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা দ্রুত পালিয়ে যায়। পিকআপটিতে গাছের গুঁড়িবোঝাই করা অবস্থায় ছিল। পরে তল্লাশি চালিয়ে ১২৪ কেজি গাঁজার প্যাকেটসহ পিকআপটি জব্দ করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারের পূর্বপাশে গাঁজাসহ গড়িটি আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ দুজন দ্রুত পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০