1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ইলেকট্রিক মিস্ত্রি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৫১৫ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে মো: সোহেল (৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছে। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন শ্রীপুর উত্তর পাড়ার সিরাজ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে চারটায়। তথ্যটি নিশ্চিত করেন পৌর কাউন্সিলর হাসান মামুন শরীফ। মৃত্যুকালে সোহেল মা-বাবা, স্ত্রী ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
জানা যায়, সোমবার বিকালে ইলেকট্রিক মিস্ত্রি সোহেল তার নিজগ্রামে স্বপন মিয়ার বিদ্যুৎ সংযোগের কাজ করতে বিদ্যুৎ খুঁটিতে উঠেন। এ সময় ভুলবশতঃ কাজ করা অবস্থায় সে বিদুৎ স্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দীর্ঘক্ষণ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. আবুল হাশেম সবুজ বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত সোহেল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা প্রদান সহ দীর্ঘক্ষণ অবজারবেশনে রাখার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি বিকাল সাড়ে চারটায় মৃত্যু বরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০