1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রাজশাহী নগরীর বিভিন্ন স্কুলে এডিসি হেলেনা’র সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৭৬ বার দেখা হয়েছে
  • রাজশাহী প্রতিনিধি :

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী। আইনি যেকোনও সমস্যা, সংকট বা বিপদে নাগরিকদের প্রথম ভরসা বাংলাদেশ পুলিশ। নাগরিকদের নিরাপত্তায় শহর থেকে গ্রামে সবখানে দিনরাত দায়িত্ব পালন করে চলেছেন পুলিশ সদস্যরা। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’ এই স্লোগান নিয়ে নানা ধরনের সেবা দিচ্ছে বাহিনীটি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুলিশে সৃষ্টি করা হয়েছে নানা ধরনের ইউনিট। রাজশাহীতে কম ধারণক্ষমতার সড়কে বেশি যানবাহন, ফুটপাত দখল, নিয়ন্ত্রণহীন মাত্রাতিরিক্ত রিকশা চলাচল, দক্ষ চালকের অভাব নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা, মোবাইল কোর্ট পরিচালনাসহ বহুমাত্রিক কর্মকান্ডের মাধ্যমে জনজীবনে শান্তি প্রতিষ্ঠা, অধিকার ও সামাজিক ভারসাম্য রক্ষাসহ উন্নয়নের অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটি অনবদ্য ঐতিহ্য লালন করে আসছে। আর সে কারণেই এডিসি হেলেনা আক্তার সততা, নিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একাগ্রতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে গত ২১ আগষ্ট যোগদানের পর হতে প্রতিদিন নিরলস পরিশ্রমের মাধ্যমে দূর্বার গতি এগিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের এ মানবিক কর্মকর্তা এডিসি হেলেনা আক্তার বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরীর লক্ষ্যে মিশন বালিকা উচ্চ বিদ‍্যালয়ে ২৩০ জন শিক্ষার্থী, লক্ষীপুর বালিকা উচ্চ বিদ‍্যালয়ে ১৮১জন শিক্ষার্থী, বালাজান নেছা বালিকা উচ্চ বিদ‍্যালয়ের ৩০০ জন শিক্ষার্থী ও সর্বশেষ ৯ অক্টোবর সোমবার সাড়ে এগারোটায় বঙ্গবন্ধু কলেজ ২৫০ জন শিক্ষার্থীর মাঝে বাল‍্যবিবাহ, নারী নির্যাতন, অপহরন, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব‍্যবহার, আত্মহত‍্যা, ট্রাফিক আইন; মাদক সেবন প্রতিরোধে করনীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা করেন।
বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠিত সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল মো: কামরুজামান প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশ অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি ট্রাফিক) হেলেনা আকতার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ।আলোচনা সভায় এইচএসসি শিক্ষার্থীদের মাঝে সচেতন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০