1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নরসিংদীতে জনবসতি এলাকা থেকে পোল্ট্রি খাবার সরাতে মোবাইল কোর্ট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৮৮ বার দেখা হয়েছে
  • নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী সদর উপজেলার বীরপুরে জনবসতিপূর্ণ এলাকা থেকে আরিয়ান পোল্ট্রি খামার সরিয়ে নিতে তিন দিনের সময় বেঁধে দিয়েছে মোবাইল কোর্ট।
রবিবার বিকালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, মুরগির বিষ্ঠা থেকে প্রকট দুর্গন্ধ আসা,আবাসিক বাসিন্দাদের দুর্ভোগ সহ নানা অসঙ্গতি প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট এ আদেশ দেন। পরিবেশ অধিদপ্তর,পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান কাউছার। জানা যায়, পোল্ট্র খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে গত ৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। সেই অভিযোগ তদন্ত সাপেক্ষে আজ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মনসুর আহমেদ ও পরিদর্শক সমর দাস,নরসিংদী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব খান সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত ১২ জুন পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করা হলে গত ১০ সেপ্টেম্বর,আরিয়ান পোল্ট্রি খামারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ঢাকার ইনফোর্সমেন্ট শাখা। তাছাড়াও গত ১৩ সেপ্টেম্বর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নরসিংদী পৌরসভার শালিসি আদালত ১ মাসের মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খামারটি সরিয়ে নেয়ার রায় প্রদান করেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু। সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান কাউছার বলেন,এরকম জনবসতি এলাকায় খামার পরিচালনা পরিবেশ আইনে সুযোগ নেই। খামার মালিক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও দেখাতে পারেনি। খামারে মুরগি থাকায় মানবিক কারণে এখান থেকে খামার সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে খামার মালিককে। পরবর্তীতে যথাযথ পদক্ষেপ চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০