1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩৯৩ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

নওগাঁর সাপাহারে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে সাপাহার উপজেলার ধাতালপাড়া বরেন্দ্র এগ্রো পার্কের পার্শ্বে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবক সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের রামাশ্রম গ্রামের আব্দুল মান্নানের ছেলে আল আমিন (২১)। জানাগেছে, গত ৫ ই অক্টোবর বিকেলে আল আমিন উপজেলার উমইল গ্রামের আব্দুল মজিদ নামের এক ব্যক্তির নিকট থেকে নজিপুর যাওয়ার কথা বলে ভাড়ায় চালিত একটি পালসার মোটর সাইকেল ৫০০ টাকায় ভাড়া নিয়ে তার গন্তব্যে যায়। পর দিন শুক্রবার সে নজিপুর থেকে সাপাহারের উদ্দ্যেশে রওনা হয়ে দুপুর ১২টার দিকে মোটর সাইকেল নিয়ে উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান আল আমিনকে সজোরে ধাক্কা দেয়। এসময় চলন্ত কাভার্ডভ্যানের চাকার নিচে তার মাথা পড়লে সমস্থ মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় ঘাতক কাভার্ডভ্যানটি সেখান থেকে দ্রুত সরে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাপাহার থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে, পরে থানায় নিয়ে নিহতের পরিবারকে সংবাদ দিয়েছেন বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে রিপোর্ট লিখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন মামলা রুজু হয়নি বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০