1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৪১১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”। দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে স্থানীয় সরকারের আয়োজনে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
সহকারী কমিশনার দেবাশীষ অধিকারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া,আদর্শ সদর ইউএনও কানিজ ফাতেমা, সিভিল সার্জন করর্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জাকির উদ্দিন, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ও পেইজের নির্বাহী পরিচালক মো: ইউনুছ। এছাড়া বক্তব্য রাখেন দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সিফাত উল্লাহ, পাঁচথুবী ইউপি ৪নং ওয়ার্ডের সদস্য শফিউল বাশার, দুর্গাপুর ৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য সোনিয়া আক্তার, উদ্যোক্তা নাজমুল হাসান প্রমুখ। এ সময় আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান হাছান রাফি রাজু সহ এনজিও প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা দিবসটিকে গুরত্ব দিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক পর্যায়ে আরো সচেতনতা বৃদ্ধি করণে প্রচারের উপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০