1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪৪১ বার দেখা হয়েছে

রূপগঞ্জে প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে সড়কে পড়ে চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। গতকাল উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার পোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম রাজু (২৫) উপজেলার কুশাবো এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।
হাইওয়ে পুলিশ জানায়,বিকাল সাড়ে তিনটার দিকে রাজু মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি আড়াইহাজার থেকে নিজ বাড়ি কুশাবোর উদ্দেশ্যে রওয়ানা হন। পথে এশিয়ান হাইওয়ে সড়কের পোনাবো এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি দ্বিতল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম জানান,পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০