1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া কয়েক ঘন্টা পরে স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩৫৬ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টার

নওগাঁর স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পরেই স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাড়ি থেকে মিলন হোসেন (৩০) মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। নিহত মিলন হোসেন (৩০) শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবারে দুপুরে নিহতের মা সালমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে বলে পুলিশ জানান।
স্থানীয় বাসিন্দারা জানায়,বুধবার দুপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে জুলেখা আক্তারের ঘর ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা ওই রুমটি পরিস্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পান স্থানীয়রা। এর পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে মিলনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) গাজিউর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন,খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই এবং তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে নিহতের পরিচয় উদ্ঘাটন করি। এটা একটি পরিকল্পিত হত্যা। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০