1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সহকারি জজ নিয়োগে দ্বিতীয় কুমিল্লার নাঈম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪০১ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাগিব মোস্তফা নাঈম। সুপারিশপ্রাপ্ত মোট ১০৪ জন সহকারি জজের তালিকায় তিনি ২য় স্থান অর্জন করেছেন। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বর এ ফল প্রকাশিত হয়। নাঈম কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের বনুয়াকান্দি গ্রামের জাকারিয়া মানিক ও নিলুফা বেগম লিলির দ্বিতীয় ছেলে। তাঁর বাবা একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও একটি জাতীয় দৈনিকের কুমিল্লা প্রতিনিধি, মা গৃহীনি।

রাগিব মোস্তফা নাঈম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ‘দি কার্টার একাডেমী স্কুল এন্ড কলেজ’ থেকে ইংলিশ ভার্সনে এসএসসি এবং ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর ঢাকার ‘ইস্টার্ণ ইউনিভার্সিটি’ থেকে আইন বিষয়ে প্রথম শ্রেণিতে সিজিপিএ-৩.৭৬ পেয়ে কৃতিত্বের সাথে এলএলবি সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম এর ফাইনাল সেমিস্টারে অধ্যয়ন করছেন তিনি। এরই মধ্যে সহকারি জজ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। চার ভাইয়ের মধ্যে নাঈম দ্বিতীয়। তাঁর অপর তিন ভাইয়ের মধ্যে বড় ভাই মোহাম্মদ সাকিল আহমদ সিঙ্গাপুরে ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রী নেন এবং অপর দুই ভাইয়ের মধ্যে তৃতীয় শিমুল রায়হান সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এলএলবি ও ছোট ভাই শান্ত তারা আদনান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে (অনার্স) অধ্যয়ন করছেন। সন্তানদের এমন সফলতায় উচ্ছাসিত তাঁদের বাবা-মা।
সোমবার রাগিব মোস্তফা নাঈমের সাথে আলাপকালে তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন, জীবনে সফল হতে হলে একটি স্বপ্ন নির্ধারণ করতে হবে এবং সেই স্বপ্নের পথ ধরে এগিয়ে যেতে হবে, এর বেশী কিছু না। আমার কাঙ্খিত স্বপ্ন পূরণ হয়েছে। এমন সফলতার জন্য আমি আমার বাবা-মা ও শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের নিকট দোয়া কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০