1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মোহনপুরে কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজসহ কৃষি উপকরণ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩৭২ বার দেখা হয়েছে

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজসহ সার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এম এ মান্নান, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, কৃষক লীগের সভাপতি মহসিন মোল্লা।
কৃষি বিভাগ থেকে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার ১৫০ কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি সার, ২০ কেজি এমওপি, ৬ কেজি জৈব সার,দুই ধরনের কীটনাশক, সুতলি, পলিথিন এবং নগদ ২ হাজার আটশত টাকা করে দেওয়া হয়। চলতি অর্থবছরে খরিপ ২০২৩-২৪ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ উপকরণ বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০