1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিবগঞ্জের দেউলিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪০০ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের বিহারপুর আকন্দ পাড়ায় পুকুরের পানিতে ডুবে রুপা আক্তার (০২) নামের এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত শিশু ওই গ্রামের মোঃ রাসেল আকন্দের মেয়ে।
স্বজনরা জানান, রুপার মা মাকসুদা আক্তার সংসারের কাজ করছিলেন।পরে রুপা খেলার জন্য বাইরে আসে। সবার অজান্তেই সে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন মা মাকসুদা। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে পুকুরের এক ধারে পানিতে ভাসতে দেখে।এমন করুণ ও হৃদয় বিদারক মৃত্যুতে মুহ্যমান পাথর হয়ে পড়ে রয়েছেন শিশুটির মা।
এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০