1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শ্রীমঙ্গল লেমন গার্ডেন রির্সোট এর হত্যাকান্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত র‌্যাবের হাতে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬১ বার দেখা হয়েছে

মোঃইমরান হোসেন শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি

গত ২৭ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ রোজ রবিবার শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রির্সোট এর বৃষ্টি বিলাশ কটেজের ২য় তলার ০৫ নং কক্ষের বিছানার উপর থেকে শরীফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মাথা থেতলানো রক্তাক্ত লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ০৩ জনের নাম উল্লেখ পূর্বক একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৭/২৬১, তারিখ- ২৮ আগস্ট ২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে মৌলভীবাজারসহ দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‍্যাব এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় র‍্যাবের একাধিক আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ০০:৩০ ঘটিকার (২৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১২:৩০ ঘটিকা) সময় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ধলাদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোটে আলোচিত ও চা ল্যকর পর্যটক হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিল বাড়ী) এলাকার বাসিন্দা মোঃ ইসমাইল মিয়ার ছেলে ওসমান গনি (৩৪)।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম শরীফুল ইসলাম (৪০) একজন কার্টুন ব্যবসায়ী। বিগত ২৪ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০:০০ ঘটিকার সময় ভিকটিম অন্যান্য আসামীদের সাথে বেড়ানোর জন্য শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ঢাকা হতে রওয়ানা করেন। পরবর্তীতে, ২৫ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ সকালে ভিকটিম শরীফুল ইসলাম (৪০) অন্যান্য আসামীদের সাথে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রির্সোট এর বৃষ্টি বিলাশ কটেজের ২য় তলার ০৫ নং কক্ষে উঠেন। গত ২৭ আগস্ট ২০২৩ খ্রিঃ দুপুর ১২:০০ ঘটিকায় তাদের কটেজ ত্যাগ করার কথা থাকলেও সকাল আনুমানিক ১১:৪৫ ঘটিকার সময় রির্সোটের হাউজ কিপিং কটেজের দরজায় দীর্ঘক্ষণ নক করে ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানায় অবহিত করলে পুলিশ রিসোর্টে গিয়ে বিকল্প চাবি দিয়ে কক্ষের ভেতর ঢুকে ভিকটিমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। পুলিশ তল্লাশী কালে কটেজের দক্ষিণ পাশের জঙ্গল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি কাঠের টুকরা উদ্ধার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যেকোন ধরনের অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০