1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রোড মার্চ সফল করতে নোয়াখালীতে যুবদলের প্রস্তুতি সভা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৪ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

এক দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ সফল করতে নোয়াখালীতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীর আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা যুবদল এ সভার আয়োজন করে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-চট্টগ্রাম রোড মার্চের টিম প্রধান ও যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।
এ সময় আরো বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহেল প্রমূখ। সভায় বক্তারা বলেন, সরকার পতনের একদফা দাবিতে বৃহত্তর নোয়াখালীর রোড মার্চকে ঘিরে চাঙা যুবদলের তৃণমূলের নেতাকর্মিরা। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোড মার্চ কর্মসূচিতে যুবদল সর্বাত্মক ভূমিকা রাখবে। এই রোড মার্চের মধ্যদিয়ে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠায় ও সরকার পতনের আন্দোলন গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০