1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চোরাই চা কারবারীদের বিরুদ্ধে জোড়ালো অভিযান অব্যাহত থাকবে-চা বোর্ড চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৭ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

দেশের চা শিল্পকে রক্ষা করতে অবৈধভাবে যারা সীমান্ত দিয়ে চা চোরাচালানের সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে বলে হুশিয়ারী দেন বাংলাদেশ চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মো.আশরাফুল ইসলাম এনডিসি,পিএসসি। বুধবার সকালে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) কর্তৃক আয়োজিত পিডিইউ অডিটোরিয়ামে ‘বাংলাদেশের চায়ের উৎপাদন,ভোগ ও রপ্তানী: বর্তমান অবস্থা ও সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন,অতীতে চা বোর্ডের মাধ্যমে কোন মোবাইল কোর্ট পরিচালনা করা হত না। কিন্তু আইন সংশোধন করে একজনকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে। চা শিল্পকে বাঁচাতে চায়ের গুনগতমান,উৎপাদন বাড়াতে হবে এবং চোরাই পথে আসা চা বন্ধ করতে তিনি বিজিবিসহ দেশের সকল আনশৃঙ্খলাবহিনীকে আরও তৎপর হতে হবে বলে জানান। তিনি চোরাই পথে আসা চা এর ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। এসময় শিরোনামে ওপর আগত বক্তারা বিভিন্ন মতামত তুলে ধরেন। এসময় বিটিআরআই কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাতের নামি-দামি চা এর প্রদর্শন করা হয় এবং আগত অতিথিদের এসব চা পান করানো হয়। এছাড়া কর্মশালায় ৮টি গ্রুপে ওয়াকিং সেকশনে ভাগ করে ‘চায়ের উৎপাদনে সমস্যা,সমাধান ও রপ্তানী সম্ভাবনা’ ৮টি ভিন্ন বিষয়ের ওপর মতামত নেয়া হয়। এসময় বিটিআরআই কর্তৃত উদ্ভাবিত বিভিন্ন জাতের নামি-দামি চা প্রদর্শন ও আগত অতিথিদের পান করানো হয়। এসময় উপস্থিত ছিলেন,চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মো.কামরুল আমিন, পরিচালক প্রকল্প উন্নয়ন ইউনিট এ,কে,এম ড. রফিকুল ইসলাম হক,বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান কামরান টি রহমান,টি টের্ডাস এসোসিয়েশন অব বাংললাদেশের চেয়াম্যান মঈনুদ্দিন হাসান,বিটিআরআই এর পরিচালক ড.ইসমাইল হোসেন,ফিনলে টি কোম্পানির সিইও তাহসিন আহমেদ চৌধুরীসহ দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও চা ব্যবসায়ীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০