1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রাজশাহীতে ক্ষুদে বিজ্ঞানীদের দুইদিন ব্যাপী মেলা শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

রাজশাহীতে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে শুরু হয়েছে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা। রোববার (২৪ সেপ্টেম্বর) মহানগরীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে দুইদিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন বিসিএসআইআর পরিচালক ও প্রধান অতিথি মোঃ সেলিম খান। তিনি বলেন, আমরা আপনাদের মত আয়োজন করা বিজ্ঞান মেলা থেকে আইডিয়া গ্রহণ করে পরবর্তীতে সেটা প্রজেক্ট হিসেবে জাতীয়ভাবে উপস্থাপন করি। মানসম্মত শিক্ষা প্রদান করেই শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ আজ বর্তমান অবস্থানে এসেছে। এছাড়াও ভবিষ্যতে প্রতিষ্ঠানটি তাদের দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করে ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান। এসময় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান রোটারিয়ান এম এ মান্নান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক জিয়াউল হক, মতিহার থানা শিক্ষা অফিসার মিজানুর রহমান, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের কারিগর ও ইঞ্জিনিয়ার রোটারিয়ান নাজমা রহমান, অধ্যক্ষ রিয়াজ আহমেদসহ প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শাখা প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও বিজ্ঞান মেলার বিচারকার্য সম্পন্ন করার জন্য বিসিএসআইআর, রুয়েট ও নিউ গভঃ ডিগ্রি কলেজ এর অভিজ্ঞ ও বিজ্ঞানমনস্ক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার আয়োজনটিকে দুটো পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথমদিন উদ্বোধন ও স্টল পরিদর্শন করে বিচারকার্য সম্পন্ন করা হয় । আগামীকাল মেলা সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০