1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

খুলনা বিভাগীয় পর্যায়ে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪০ বার দেখা হয়েছে
  • খুলনা জেলা প্রতিনিধি

বিভাগীয় পর্যায়ে ৫০ তম গ্রীষ্মকালীন ফুটবল খেলায় স্কুল পর্যায়ের ফাইনালে মাগুরা জেলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করেছে খুলনা জেলার কয়রা থানার কালনা আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। শনিবার বিকাল সাড়ে তিনটায় খুলনা জেলা স্কুল মাঠে খুলনা জেলার কয়রা থানার কালনা আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও মাগুরা জেলার মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. ইউনুস আলী অধ্যক্ষ কালনা আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মোঃ হুমায়ুন কবির, ক্রীড়া শিক্ষক কালনা আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মো. আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম খলিল সহকারী শিক্ষক কালনা আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এছাড়াও আরও বিভিন্ন সাংগঠনিক নেতৃত্ববৃন্দ শিক্ষানুরাগী ও ক্রীড়ানুরাগী ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০