1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা,মরদেহ মিলল বাগানে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৮ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবলীগ নেতাকে গলা কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।
নিহত মোহাম্মদ রনি পলোয়ান(৩২) চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। সে পেশায় একজন সিএনজি চালক ছিল। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পুলিশ চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ লাশের পাশ থেকে একটি দা,দুই জোড়া জুতা,একটি খাতা,সিগারেট ও কিছু তাস উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত রনির দুই বাড়ির পাশের বাড়ি হচ্ছে ফটিক বাড়ি। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বাড়ির এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ বাগানে পড়ে থাকতে দেখে শৌরচিৎকার করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে নিহত রনির পরিবারের সদস্যরা লাশ দেখতে গিয়ে সনাক্ত করে এটি রনির লাশ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে এখা‌নে লাশ ফে‌লে গে‌ছে।চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। বাগান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০