1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে বেশী দামে আলু বিক্রি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮১ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

মানুষের নিত্যপ্রয়োজনীয় সাধারণ একটি সবজি হলো আলু। এ আলুর দাম সরকারের নির্ধারিত দামে চেয়ে বেশী দামে বিক্রি করতে দোকানিরা ব্যবহার করছে কৌশল। বুধবার দুপুরে দেবীদ্বার পৌর নিউমার্কেট এলাকার বাজার ঘুরে দেখা যায় দোকানিরা বড় সাইজের আলুগুলো আলাদা করে প্রতি কেজি ৫০ টাকা এবং ছোট সাইজের আলু বিক্রি করছে ৪৫ টাকা ধরে,অথচ সরকারের নির্ধারিত দাম ৩৫- ৩৬ টাকা ধরে বিক্রি করছে না আলু ব্যবসায়ীরা আলু। নাম প্রকাশে অনিচ্ছুক এক আলু ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি বলেন-সরকার থেকে আলুর যে দাম নির্ধারণ করা হয়েছে সে দাম ব্যাবসায়ীদের ক্রয় মূল্যের চেয়ে কম,যার কারনে খুচরা বাজারগুলোতে আলুর মত সবজিও বিক্রি হচ্ছে নানা কৌশলে। আলু ব্যবসায়ী মো.সোহাগ বলেন-৪২ টাকা ধরে প্রতি কেজি আলু কিনে ৪০ টাকা ধরে কিভাবে বিক্রি করবো? এদিকে নিউমার্কেট বাজারে আলু ক্রয়কারী মো.জাকির হোসেন বলেন- ৫০ টাকা ধরে আলু কিনলাম। কিভাবে সামনের দিনগুলো চলবো মাথায় ধরেনা। এদিকে গেল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রায়হানুল ইসলাম বলেন-ভোক্তা অধিকার আইনে ব্যাবসায়ীদের বাড়তি দামে আলু বিক্রি ও ক্রয় করা রশিদ দেখাতে না পারায় দুই আলু বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার ঘুরে দেখা যায় অন্যান্য সবজির মধ্যে বেগুন এক কেজি ৬০ টাকা,করলা ৭০ টাকা,ছড়া-৭০ টাকা, গাজর-১২০ টাকা,ছিম-১৩০ টাকা, টমাটো-৮০ টাকা করে বিক্রি করা হচ্ছে। তবে বুধবার দুপুরে তিনি বলেন আলু,ডিম ও পেয়াজসহ দ্রব্যে মূল্যের দাম সরকারের নির্ধারিত দামের বাইরে যারা বেশী দামে বিক্রি করবে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০