1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে তিনটি সড়কের পাকা করণ কাজের উদ্বোধন করেন- এ্যাড.স্মৃতি এমপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার তিনটি সড়কের পাকা করণ কাজের উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। ২০ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী তিনি উপজেলার সড়ক গুলোর পৃথক পৃথক ভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় এলজিডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম,উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন,বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,পবনাপুর ইউপি শাহিনুর বেগম,পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল হক,স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ ইউপি সদস্যগণ ও সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এদিন সকালে পলাশবাড়ী উপজেলার ড্রিমল্যান্ড থেকে দূর্গাপুরগামী ১.৫০ কিলো মিটার,দুপুরে উপজেলার সামাদের বাজার থেকে পূর্ব গোপীনাথপুর গামী ১ কিলো মিটার,বিকালে উপজেলার পবনাপুর ইউপি অফিস থেকে চরেরহাট গামী ১ কিলো মিটার রাস্তায় পৃথক পৃথক পাকাকরণ কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি। পাকা করণ কাজের উদ্বোধন শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০