1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ২৪ জনের নামে মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মেঘনায় চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন সরকার হত্যার ঘটনায় কুমিল্লা জেলা পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম হোসেনকে প্রধান আসামী করে মেঘনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন সরকারের ভাই মো. টিটু সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলায় এজাহারে ২৪ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত ৫০/৬০জনকে আসামী করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- আরিফ, দাইয়ান, কাদির ও সোহেল।
মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন সরকারের হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের ভাই টিটু সরকার বাদী হয়ে থানায় মামলা করেন। আসামিদের গ্রেফতারে র‌্যাব, সিআইডির পাশাপাশি পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছে।
উল্লেখ্য, সোমবার (১৮সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৮ টার দিকে মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামে জেলা পরিষদ সদস্য কাইয়ুম ও চালিভাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়।সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকারের ছোট ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০