1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

১২০ টাকার দ্বন্দ্বে দিনমজুরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে দিনমজুর মো.সোহেল (৩০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ফারুক হোসেন ওরফে সোহেল (২২) চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার আজগর হাজী বাড়ির মো.বাহারের ছেলে ও একই বাড়ির আমির হোসেন ওরফে মানিকের ছেলে মো.আমিনুল ইসলাম ওরফে মাহফুজ (১৯)। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও সিএমপির বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ। এর আগে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার বলির দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে একই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ সোহেল উপজেলার চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামের মফিজ উল্যাহ মিয়ার বাড়ির মৃত বাচ্চু মিয়ার ছেলে।
জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বলির দোকানের সামনে কাজের ১২০ টাকা নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের ঠাকুর বাড়ির বাহারের ছেলে সোহেলের (২৮) সঙ্গে মোহাম্মদ সোহেলের কথা-কাটাকাটি হয়। পরে সোহেলসহ অজ্ঞাতনামা কয়েকজন যুবক লোহার রড়,স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে তার আত্মীয়স্বজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ সোহেলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠায়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর একই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, সোহেল হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়। আসামি ফারুক হোসেন ওরফে সোহেল আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০