1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মেঘনায় আ”লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার চারিভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন । আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নারায়নগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মেঘনা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোঃ নিজাম চারিভাঙ্গা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সে স্থানীয় নলচর এলাকার মোঃ আব্বাসের পুত্র এবং চালিভাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবিরের ভাই।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম এবং চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের মধ্যে দীর্ঘদিন ধরেই নানান কারনে দ্বন্দ চলে আসছিলো। এরই সূত্র ধরে সোমবার ভোর রাতে কাইয়ুম গ্রুপ ও হুমায়ুন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সকাল পর্যন্ত কয়েক দফা গুলি বিনিময় ও টোটা দিয়ে আঘাত পাল্টা আঘাতের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের বেশির ভাগকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে নাজিমের মৃত্যু হয় বলে আমরা খবর পেয়েছি। ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আহতদের বেশিরভাগ টোটাবিদ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও এর মধ্যে দুয়েকজন গুলি বিদ্ধ রয়েছে। এই ঘটনায় আহতরা হলেন হলেন- টিটু (৩০), রমজান (৩৫), ইব্রাহীম (২৮), শাকিল (২২), খালেদ হাসান (১৯), দেলোয়ার (৩২), আনিছ সরকার (২৫), সুমন (২৪) , হানিফ (৪৫) ও ওয়াসিম (৩৫)। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, সকাল থেকে কয়েকদফা সংঘর্ষ হয়। এখন এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০