1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

কুমিল্লায় দুই ভাইয়ের দুই ছেলে পানিতে গোসল করতে নেমে হলো লাশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলার চান্দিনা বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর দক্ষিণ পাড়া গ্রামে মৃত্যুর ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়,রোববার দুপুরে মোহনপুর দক্ষিণ পাড়া গ্রামে আপন দুই ভাইয়ের দুই ছেলে স্কুল থেকে এসে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামল, সাঁতার না জানায় দুই জনই পানিতে ডুবে যায়। ২০-২৫ মিনিট পর পুকুর পাড় দিয়ে লোকজন যাওয়ার সময় দেখতে পায় দুই জন ভেসে আছে। পরে স্বজনরা পুকুর থেকে তুলে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তারপর সেখান থেকে কুমেক নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত আফনান (৭) প্রবাসী আব্দুল আল নোমান শিবলুর ছেলে। আর আদনান (৮) শাহরিয়া সুমনের ছেলে। নিহতদের এক স্বজন সোহেল জানান, আমার আপন দুই ভাইয়ের দুই ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে গোসল করতে পুকুরে গেলে এ ঘটনা ঘটে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন খাঁন জানান,মোহনপুর গ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০