1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের ঠাকুরপুকুর এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে লাল রঙের টি-শার্ট ও জিন্সের প্যান্ট ছিল। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে চাকলমা গ্রামের ঠাকুরপুকুর এলাকার ধানক্ষেতের পানিতে মরদেহটি ওপর হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয় তারা। বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০