1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার দেখা হয়েছে
পলাশবাড়ীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Digital Camera

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলা পুলিশ সুপারের দিক নিদের্শনায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে এক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর শনিবার সকালে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের কথা শুনেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও তদন্ত ওসি দিবাকর অধিকারীর সঞ্চালনায় ওপেন হাউজ ডেতে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু তালেব সরকার তারা,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,মোস্তাফিজার রহমান মোস্তা,পৌর প্যানেল মেয়র ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান,প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ,কাউন্সিলর শিরিন আক্তার,কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা,সাংবাদিক মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্যরা। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান, সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহাসহ জেলা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওপেন হাইজ ডের অনুষ্ঠানে বক্তারা, মাদক সন্ত্রাস জুয়াসহ সকল ধরণের অপরাধ রোধ কল্পে সর্বসধারণকে পারিবারিক ও সামাজিকভাবে এগিয়ে এসে থানা পুলিশ ও আইন র্শৃংখলা বাহিনীকে সহযোগীতা করার আহবান জানান। সেই সঙ্গে আগামী নির্বাচন কে সামনে রেখে কোন প্রকার নাশকতা ও সহিংসতা করার চেষ্টা করা হলে শক্ত হাতে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০