1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নৌকা প্রতীকে বগুড়ায় এমপি নির্বাচন করতে চান হিরো আলম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৩ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়া থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে ভোট করতে চান। বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি) কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন হিরো আলম। তিনি বলেন,এমপি হতে এবার আমি দল থেকে নির্বাচন করবো। কোন দল থেকে নির্বাচন করবো,সেটা আগে আমি বলিনি। আমার অনেক দিনের সংগ্রাম-লড়াই ছিল জনগণের জন্য। এবার আমি এমপি নির্বাচন করবো। প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দেবেন,তাহলে অবশ্যই আমি ভোট করবো। আপনি কোন আসন থেকে মনোনয়ন চান জানতে চাইলে হিরো আলম বলেন,‘বগুড়া-৬ (সদর) আসন থেকে ভোট করবো। আওয়ামী লীগ যদি বলে দল থেকে নির্বাচন করতে করবো। বিএনপিও যদি দল থেকে বলে ভোট করো আমি ভোট করবো। তবে,প্রধানমন্ত্রী যদি নৌকা দেন অবশ্যই আমি নৌকায় ভোট করতে চাই। আপনি নৌকার মনোনয়ন চান প্রশ্নে হিরো আলম বলেন,‘আমি চাইবো কেন? প্রধানমন্ত্রী যদি নৌকা দেন আমি অবশ্যই ভোট করবো।’ এদিন সকালে হত্যার হুমকির অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। এসময় তিনি ডিবিপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সেখানে দুপুরের খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০