1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ইয়াসিন আরাফাত ও আব্দুল্লাহ আল নোমান নামে ছয় বছর বয়সেই শিশু দুটি সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরে আজ সকালে বাড়ির পাশে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নাঙ্গলকোট থানার পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নাঙ্গলকোট পৌরসভার উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত ও মাহফুজ হকের ছেলে নোমান গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় বাড়ির পাশে পুকুর ঘাটে খেলছিল। এরপর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় পুকুরে ও তাদেরকে খুঁজে উদ্ধার করতে পারেনি কেউ। পরে মঙ্গলবার সকালে দুজনের মরদেহ পানিতে ভেসে ওঠে। আরাফাত ও নোমান স্থানীয় একটি স্কুল ও মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়তো। পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন জানান,দুপুরে মরদেহ দাফনের পর আমরা সংবাদ পেয়েছি। তারপর শিশুর অবিভাবক এর সাথে কথা বলেছি তারা যদি কোন অভিযোগ দিতে চান তাহলে থানায় অভিযোগ দায়ের করতে পারেন। এ ব্যাপারে তারা কোন সদুত্তর দেয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০