1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

বগুড়ায় কলেজ শিক্ষক পারভেজ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯০ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ার শাজাহানপুরে কলেজ শিক্ষক ও আওয়ামী লীগ নেতা শাহজালাল তালুকদার পারভেজকে হত্যার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন আল আমিন (২৬) ও তন্ময় ওরফে সাব্বির(২৮)। সাব্বিরকে রাজশাহী থেকে গ্রেফতার করে র্যাব। আল আমিনকে গ্রেফতার করা হয় বগুড়া শহরের কালিতলা এলাকা থেকে। র্যাবের দাবি,গ্রেফতার দুইজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত ২ সেপ্টেম্বর শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ওই ঘটনায় নিহতের স্ত্রী সাত জনের নাম উল্লেখ করে মামলা করেন। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার(পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন,‘পারভেজ হত্যাকাণ্ডের পরপরই ছায়াতদন্ত ও জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে রাজশাহী সদর উপজেলা থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়। সাব্বির সেখানে তৌফিক ছদ্মনাম নিয়ে আত্মগোপনে ছিলেন। এদিন সকালে বগুড়ার কালিতলা এলাকা থেকে আল-আমিনকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। মীর মনির হোসেন বলেন,গ্রেফতার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় বিষয় স্বীকার করেছেন। তারা উদ্ধার হওয়া অটোরিকশায় চেপে হত্যাকাণ্ড ঘটান। পরে ওই অটোরিকশা করে পালিয়ে যান। গ্রেফতারদের শাজাহানপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০