1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে যুবক,২ ঘণ্টা পর উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকার কাছে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে পড়া নাসির উদ্দীন নামের যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান,রোববার সকাল সাড়ে ১০টার দিকে এক যুবককে টাওয়ারের চূড়ায় উঠে পা দোলাতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করেন। তিনি নিজের নাম ছাড়া কিছুই বলতে পারেননি। তাকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেয়া হয়।ইউএনও সাহিদা আক্তার বলেন,‘এই ছেলেটা আগেও একবার টাওয়ারে উঠেছিল। ছেলেটা অপ্রকৃতিস্থ। তার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তার বাড়ির ঠিকানা পেলে তার জন্য যা করার দরকার হয় করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০