1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চৌদ্দগ্রামে ডোবা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞানামা পরিচয়ের লাশ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। শনিবার (৯ সেপ্টম্বর) সকাল আনুমানিক ৯টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিওড়ার কাবাব হাউসের সামনের ডোবায় স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, চিওড়ার মহাসড়ক সংলগ্ন এলাকায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি পঁচে বিকৃত হয়ে গেছে। ফলে চেহারা দেখে পরিচয় শনাক্ত করা যাচ্ছেনা এবং স্থানীয়রা কেউ তাৎক্ষনিক পরিচয় শনাক্ত করতে পারে নাই।তিনি আরও জানান, সিআইডির একটি টিমকে আনা হচ্ছে। লাশের ফিংগার প্রিন্ট নিয়ে কিংবা ডিএনএ টেষ্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয় প্রবাসী নজরুল ইসলাম, মোঃ রনিসহ প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত বৃহস্পতিবার মানসিক ভারসাম্যহীন এক যুবককে ডোবাটিতে লাফ দিতে এবং ডুব কাটতে দেখেন তারা। এসময় প্রত্যক্ষদর্শীরা বাঁধা দিলে সে বাঁধা না শুনে লাফ দিতে থাকে। পরে পরিচয় জিজ্ঞেস করলে জানায়, তার বাড়ী পাশ্ববর্তী জগন্নাথদিঘীর গাংরা এলাকায়। শনিবার সকালে উদ্ধার হওয়া লাশটি একই স্থানে পাওয়া গেছে বলে জানান তারা। এদিকে গত বৃহস্পতিবার থেকে পাশ্ববর্তী জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা গ্রামের আলী মিয়ার ছেলে মোহাম্মদ আলাউদ্দিন হারানো গেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধান চেয়ে অনেকেই পোষ্ট করেন। পোষ্টে তারা আরও উল্লেখ করেন মধ্যবয়সী আলাউদ্দিন মানসিক ভারসাম্যহীন। হারিয়ে যাওয়ার সময় তার পরনে সাদা হাফ হাতার টি শার্ট এবং লুঙ্গি ছিল বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০