1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তুল ও গুলিসহ তিন ডাকাত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮২ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা পৌর শহরের সুন্দরজাহান মোড় এলাকায় বাস ডাকাতি প্রস্তুতকালে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল,২ রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যান্ডকাফ, ২টি মোটরসাইকেল ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর শনিবার সকালে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মো.কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান,ইব্রাহিম হোসেন,ধ্রুব জ্যোতিময় গোপ, ডিবি ওসি মোখলেছুর রহমান,সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ। পুলিশ সুপার মো.কামাল হোসেন বলেন,গত ৭ সেপ্টেম্বর বুহস্পতিবার ৬ টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচলনা করা হয়। এসময় বাস ডাকাতি প্রস্তুতিকালে উল্লেখিত ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ওই অপরাধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে এই চক্রের আরও ৪-৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধৃতদের দেওয়া তথ্য মোতাবেক পালিয়ে যাওয়াদের অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর আগেও এই আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বর (৫৪),শাহীন আলম (৩২) ও সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু (৪২)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০