1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঋণের চাপে যুবকের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৩ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুদ আলম (৩৮) উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত আলী আজমের ছেলে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর দিকে উপজেলার কুতুবপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পরিবারের সবার অগোচরে ভোর রাতের দিকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মাসুদ। নিহতের ছেলে জিদান (১১) মক্তবে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখতে পায় তার পিতার ঝুলন্ত লাশ। পরে তার শৌরচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসে। জানা যায়,মাসুদ আলম এলাকায় অনেকের কাছ থেকে ঋণ নিয়ে সময় মত পরিশোধ করতে পারে নাই। দেনার টাকা পরিশোধ করতে না পারায় স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটির কারণে সে আত্মহত্যা করে। বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) কাজী মো.হাসান কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০