1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লাঙ্গলকোটে পরকীয়া সম্পর্ক জেনে ফেলায় সাকিবকে পরিকল্পিতভাবে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাঙ্গলকোটে পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় সাকিব হোসেন (২০) নামের যুবককে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার আসামি মফিজুল ইসলাম (৫৩) দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার(৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। মফিজুল ইসলাম সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার কলাউড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। এর আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন,গত সোমবার(৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার টয়লেটের ট্যাংকি থেকে সাকিব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাকিবের বাবা মো. আনোয়ার হোসেনের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতিবেশী ইব্রাহীমের ঘরের ভাড়াটিয়া মফিজুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। শুক্রবার বিকেলে সাকিব হোসেন হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মফিজুল। জবানবন্দিতে দেওয়া তথ্যের বরাতে পুলিশের এ কর্মকর্তা বলেন,সাতবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের সুফিয়া বেগম নামে এক নারীর সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। সাকিব তাদের ঘনিষ্ট সম্পর্ক দেখে ফেলায় সমাজে জানাজানি হয়ে যাবে এবং সুফিয়া বেগমের সংসার ভেঙে যাবে এ আশঙ্কায় দুজন মিলে এই হত্যার পরিকল্পনা করে। ওসি দেবাশীষ চৌধুরী আরও জানান,গত ১ সেপ্টেম্বর রাতে প্রথমে আসামি মফিজুল লেবুর শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সাকিবকে খাওয়ায়। এতে সাকিব গভীর ঘুমে অচেতন হয়ে যান। মধ্যরাতে মফিজুল ও সুফিয়া তাকে বাড়ির বাইরে নিয়ে গামছা দিয়ে গলায় পেঁচিয়ে সাকিবকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে দুজন মিলে সাকিবের মরদেহ টয়লেটের ট্যাংকিতে ফেলে দেয়। এরপর মফিজুল আত্মগোপনে চলে যায়। জবানবন্দি রেকর্ড শেষে বিচারক আসামি মফিজুলকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০