1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পানিতে চুবিয়ে হত্যার পর কচুপাতায় দিয়ে ঢেকে রাখা হয় শিশু ইব্রাহিমকে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় পানিতে চুবিয়ে হত্যার পর কচুপাতা দিয়ে ঢেকে রাখা হয় শিশু ইব্রাহিম খলিলের(৭) মরদেহ। ২য় দিন সেই মরদহে নির্জন বাড়িতে মাটিচাপা দেয়া হয়। ইব্রাহিম বরুড়া পৌরসভার পাঠানপাড়া এলাকার মাসুদ রানার ছেলে। এ ঘটনায় গ্রেফতার করা হয় ইব্রাহিমের চাচাতো ভাই আল আমিনকে (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।
আল আমিন জিজ্ঞাসাবাদে জানান, তার চাচা মাসুদ রানা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। সেখানে তাকে চাকরি দেন। কিন্তু পছন্দ না হওয়ায় সে কাজে অপারগতা প্রকাশ করেন। এনিয়ে চাচার সাথে বাকবিতণ্ডা হয়। চাচা তাকে থাপ্পড় মারে। সে দেশে এসে চাচাতো ভাই ইব্রাহিম খলিলকে অপহরণের সুযোগ খুঁজতে থাকেন। বাড়ির বাইরে খেলতে আসলে ইব্রাহিমকে খাজা(তেলভাজা খাবার) খাইয়ে অটো রিকশা যোগে ৫ কিলোমিটার দূরে এগারো গ্রাম নিয়ে আসে। সেই গ্রামের মাঠের একটি নির্জন বাড়ির পাশে নিয়ে গর্তের পানিতে চুবিয়ে তাকে হত্যা করে। হত্যার পর ওই বাড়িতে মরদেহ কচুপাতা দিয়ে ঢেকে রাখে। পরদিন গিয়ে মাটি খুড়ে মরদেহ চাপা দেয়।
পুুলিশ ও পরিবারের সূত্র জানায়,নিখোঁজের দুদিন পর ৬ সেপ্টেম্বর ইব্রাহিমের মরদেহ ওই বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর ইব্রাহিমের চাচাতো ভাই মো. রিপনের ছেলে আল আমিন পলাতক ছিলো। আল-আমিন ইব্রাহিমকে অপহরণের বিষয়ে বিভিন্ন সময় হুমকি দিতো। নিহত শিশুর মা জেসমিন আক্তার আল আমিনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার আল আমিনকে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার বাঁশতলা এলাকা থেকে গ্রেফতার করে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানিয়েছেন, ঘটনায় অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০