1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯২ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে,জয়পুরহাট পৌরসভার সহযোগীতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।
জয়পুরহাট স্টেডিয়াম মাঠে টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সভাপতি রাজশাহী বিভাগীয় ক্রীরা সংস্থা ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট,সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা ক্রীরা সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০