1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে পানিতে ডুবে বৃদ্ধ নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৪ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধ নারীর মৃত্যুর হয়েছে। নিহত মুক্তোবির নেছা (৭৫) উপজেলার মধ্যম সুন্দলপুর গ্রামের আরিফ মিয়ার বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম সুন্দলপুর গ্রামের আরিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন মুক্তোবির নেছা । তার স্বজনেরা নিখোঁজ হওয়ার পর একাধিক স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধ্যান পায়নি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভিকটিমের নিজ মেয়ে বাড়ির পার্শ্বে আরিফ মিয়ার পুকুরের ঘাটলার পানিতে মায়ের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন,ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। ইতিপূর্বে সে একাধিকবার বাড়ি বের হয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০