1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ফরিদগঞ্জের রাজাকারের বংশধরের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৬ বার দেখা হয়েছে

ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি

কুখ্যাত রাজাকার মাওলানা মান্নানের বংশধর জনৈক মহিউদ্দিন কর্তৃক সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জের বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ সেপ্টেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌরবাসীর ব্যানারে কয়েকশত লোক পৌরসভা ১ নং ওয়ার্ড কেরোয়া থেকে ঝাড়ুসহ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের আসে। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, আব্দুল মান্নান, নাদিউজ্জামান, জাব্বার মাল,আবু তাহের, আবুল বাসার, মিজানুর রহমান, ফজলুর রহমান,ইসলাইল হোসেন, আলমগীর হোসেন, কাউছার হোসেন ।বক্তারা বলেন,বর্তমান পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী পিছিয়ে পড়া পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু কুখ্যাত রাজাকার মাওলানা মান্নান এর বংশধর জনৈক মহিউদ্দিন সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই আমরা তার বিচার এবং শাস্তি দাবী করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০