1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। এর আগে, গত ৪ সেপ্টেম্বর ভোর রাতের দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে চোর আখ্যা দিয়ে নাসির উদ্দিন মাসুদ (৩৭) নামে আরেক যুবকে পিটিয়ে হত্যা করা হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহত মোশারফ হোসেন (৪৩) জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী-ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো.ইদ্রিস জানায় বুধবার রাত তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালেশিয়া প্রবাসী সাইফুদ্দিনের ঘরে সিঁধ কেটে একদল ডাকাত ঢুকে। ওই সময় প্রবাসীর পরিবারের সদস্যরা তাদের ঘরে ছিলনা। তারা আগের দিন প্রবাসীর বোনের বাড়িতে সেনবাগ বেড়াতে যায়। বিষয়টি টের পায় একই বাড়ির জুনায়েদ (৩৪)। পরে জুনায়েদ বিষয়টি প্রবাসী সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে (৫৫) মুঠোফোনে অবহিত করে। খবর পেয়ে মিজান তার ভাইয়ের ঘরে ছুটে যান। সেখানে অস্ত্রধারী ডাকাত দল মিজানকে কুপিয়ে গুরুত্বর আহত করে। মিজানের চিৎকার শুনে জুনায়েদ এগিয়ে এলে ডাকাত দল তাকেও ছুরিকাঘাতে আহত করে। ওই সময় অন্য ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেন। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে গণপিটুনির শিকার ডাকাত ঘটনাস্থলে মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন,এটি ডাকাতির ঘটনা নয় এটি চুরির ঘটনা। চুরি করতে গিয়ে এক চোর গণপিটুনিতে মারা যায়। বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে নোয়াখালী-ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০