1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সেতুমন্ত্রীর বোনের ইন্তেকাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৮ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন ফেরদৌস আরা পাখি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফেরদৌস আরা পাখি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের আলেক উল্যাহ মাস্টার বাড়ির মৃত মো.সাহাব উদ্দিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন করেন সেতুমন্ত্রীর ভাগনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত।
সেতুমন্ত্রী মন্ত্রীর আরেক ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিন সালেকিন রিমন জানায়,তিনি ঢাকার বাড্ডার বাসায় ছেলেদের সাথে বসবাস করতেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। ছোট বোনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক সেতুমন্ত্রী এসে বোনের মরদেহ দেখে যান। আজ বাদ মাগরিব মরহুমার ঢাকার বাসার সামনে একটি জানাজা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০