1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গায়ে হলুদের অনুষ্ঠানে গান-বাজনার পরিবর্তে কোরআন খতম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। নাচ-গানের পরিবর্তে আয়োজন করা হয়েছে কোরআন খতমের। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে পৌরসভার কমলপুর গ্রামের গাজী বাড়িতে ব্যতিক্রমী এ আয়োজন হয়। খোঁজ নিয়ে জানা যায়,শুক্রবার (১ সেপ্টেম্বর) কমলপুর গ্রামের ব্যবসায়ী গাজী মো. দেলোয়ার হোসেনের সৌদিপ্রবাসী ছেলে গাজী মো.রবিউল হাসানের বিয়ের দিন ধার্য করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী আগের দিন রাতে বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। হঠাৎ করে বিয়ে বাড়িতে কোরআন হাতে ১০ জন হাফেজ উপস্থিত হলেন।
হলুদমঞ্চে বসে তারা শুরু করেন কোরআন তেলাওয়াত। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমান অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে ব্যতিক্রম এ আয়োজনের ছবি। এতে প্রশংসায় ভাসেন আয়োজক। এ বিষয়ে বর গাজী মো.রবিউল হাসানের বাবা গাজী মো. দেলোয়ার হোসেন বলেন,বিয়ে একটি পবিত্র বন্ধন। তাই নাচ-গানের পরিবর্তে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছি কোরআন খতমের মাধ্যমে। ইসলামি শরিয়াহ মোতাবেক সব আয়োজন সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, আমার এ আয়োজনকে সবাই স্বাগত জানিয়েছেন। সবাই আমার সঙ্গে একমত হওয়ায় আমিও খুশি। স্থানীয় ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন,গায়ে হলুদের অনুষ্ঠানগুলোতে সচরাচর নাচ-গানের উৎসব দেখা যায়। সেক্ষেত্রে সৌদিপ্রবাসী গাজী মো. রবিউল হাসানের গায়ে হলুদ অনুষ্ঠান ছিল ব্যতিক্রম। ইসলামের রীতিনীতি অনুসরণ করে সেখানে কোরআন খতমের আয়োজন করা হয়। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০