1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৫ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত আব্দুর রহিম শুভ (১৫) উপজেলার ১নং নরোত্তপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের খাল পাড়ের সফি উল্যাহ সবুজের ছেলে। সে স্থানীয় করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
শনিবার(২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে কবিরহাট টু বেগমগঞ্জ বড় পোল সড়কের করমবক্স বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নরোত্তরপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.আজাদ উল্যাহ বলেন,শুক্রবার দুপুরের দিকে শুভ ও তার এক জেঠাতো ভাই বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। একপর্যায়ে বেপরোয়া গতির মোটরসাইকেলটি কবিরহাট টু বেগমগঞ্জ বড় পোল সড়কের করমবক্স বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দেয়ালে ধাক্কা মারে। এতে শুভ ও তার জেঠাতো ভাই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে শুভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সুপারম্যাক্স হেলথ কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তার মৃত্য হয়।
করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শুভ নবম শ্রেণির ছাত্র ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০