1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: লিটন মিয়া (৫৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে।
তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক পৌঁনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে আমজাদের বাজার এলাকায় একটি পিকআপ গাড়ি অজ্ঞাতনামা অপর একটি গাড়ীকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি ধুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপ চালক লিটন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত পিকআপ চালককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বজনদের নিকট লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন জানান,‘সড়ক দুর্ঘটনায় লিটন নামে এক পিকআপ চালক নিহত হয়েছে। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০