1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুইজন খুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুজন খুন হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত দুইজন হলেন ওই এলাকার আবদুস সাত্তার (৪০) ও খোরশেদ আলম (৩০)। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান বলেন,শুনেছি সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এ ঘটনায় আদালতে একটি মামলাও চলমান। সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল,খোরশেদ, মোর্শেদ ও জহির বাধা দিতে যান। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতাড়ি আঘাত করেন। তখন হাসপাতালে নেয়ার পথে মারা যান খোরশেদ। খবরটি শুনে জয়নালের লোকেরা এসে সাত্তারকে এলোপাতাড়ি পিটুনি দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারা হলেন খোরশেদের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০