1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মাদক সেবনে বাধা দেয়ায় ইউপি সদস্যকে খুন: মরিচের গুড়া ছিটিয়ে পালায় ঘাতক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে মাদক সেবনে বাধা দেয়ায় মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেমকে (৫২) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীয়াং বাজারে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত যুবকের নাম রাজিব হোসেন (৩২)। সে শ্রীয়াং দক্ষিণ পাড়ার মৃত শহীদুল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশ ফেরত রাজীব হোসেন দেশে আসার পর মাদকাসক্ত হয়ে পড়ে। তাকে বারণ করার জন্য ইউপি সদস্য মোঃ আবুল কাশেম শ্রীয়াং বাজারস্থ তার অফিসে আসতে বলেন। শ্রীয়াং বাজারের দক্ষিণ গলিতে কথা বলার একপর্যায়ে সাথে থাকা ছুরি দিয়ে আবুল কাশেমের বুকে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন ইউপি সদস্য আবুল কাশেম। এ সময় পাশে থাকা মেম্বারের ফুফাতো ভাই মীর হোসেন রাজিবকে ধরে ফেলেন, তবে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে পালিয়ে যায় রাজীব। স্থানীয়রা ইউপি সদস্য আবুল কাশেমকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাকসাম থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০